বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’, মিলবে আধুনিক চক্ষু সেবা

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০২ Time View

ডেস্ক নিউজ

চোখের চিকিৎসার জন্য এখন আর দূরের শহরে যেতে হবে না কালিয়া ও আশপাশের এলাকার মানুষকে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চক্ষু সেবা পৌঁছে দিতে নড়াইলের কালিয়ায় চালু হয়েছে ‘পেড়লী ভিশন সেন্টার’।
নড়াইলের কালিয়ার পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মানুষ এখন নিজ এলাকাতেই আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাবেন।
নড়াইল-০১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম এক টেলিফোন বার্তায় ‘পেড়লী ভিশন সেন্টার’ এর সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে ‘পেড়লী ভিশন সেন্টার’ এর
উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম। এলাকার কৃতি সন্তান ও ঢাকার বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম সাগর। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ বিএনপির অন্যন্য নেতাকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “এই ভিশন সেন্টার স্থানীয় মানুষের চোখের চিকিৎসার বড় ধরনের চাহিদা পূরণ করবে এবং এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কেন্দ্রটিতে আধুনিক ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনাল রোগ শনাক্তকরণ, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশনসহ বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া চোখের পাওয়ার পরীক্ষা ও প্রেসক্রিপশন অনুযায়ী চশমা তৈরির সুবিধাও থাকছে।
সংশ্লিষ্টরা জানান, সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করবে।

ব্যারিস্টার হাফিজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সমাজসেবক মো. কামাল হোসেন কিবরিয়া জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনার ধারাবাহিকতায় এবার স্থায়ীভাবে আধুনিক সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে পেড়লী ভিশন সেন্টার।
প্রতি শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা।
স্থানীয়দের প্রত্যাশা, এই ভিশন সেন্টার চালুর মাধ্যমে কালিয়া ও আশপাশের এলাকার হাজারো মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin