
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে পড়ে ছাকিব শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসিম শেখের ছেলে ছাকিব তার এক ফুপাতো ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গেলে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুটির চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে ছাকিবকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।