বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোটরসাইকেল দুর্ঘটনায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হলে পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও সম্পূর্ণ সুস্থতার জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন বার্তা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর আকস্মিক দুর্ঘটনার খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin