
আমিন টিভি ডেস্কঃ
নড়াইল জেলার কালিয়া উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ সেকেন্দার মোল্লার একমাত্র ছেলে, ৭ বছর বয়সী আসাদুল্লাহ, বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
সেকেন্দার মোল্লা পেশায় একজন রিকশাচালক। গোপালগঞ্জ শহরে রিকশা চালিয়ে কোনোমতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সংসার চালান। পরিবারের বড় মেয়ের বয়স ১০ বছর। হঠাৎ ছোট ছেলে আসাদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে আসাদুল্লাহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার রোগের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। চিকিৎসা, রক্ত সংগ্রহ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা দরিদ্র বাবা সেকেন্দার মোল্লার পক্ষে সম্ভব হয়ে উঠছে না।
এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে অসহায় পরিবারটি সাহায্যের আবেদন জানিয়েছে। আপনাদের সামান্য সহযোগিতাও ছোট্ট আসাদুল্লাহর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
মোহাম্মদ ইসমাইল মোল্লা
📱 নগদ ও বিকাশ: 01726-318999
📱 রকেট: 01706-741213
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিয়ে ছোট্ট আসাদুল্লাহর সুস্থতার জন্য পাশে দাঁড়াই। আপনার সহযোগিতাই হতে পারে একটি শিশুর নতুন জীবনের আশা। ❤️