
ডেস্ক নিউজঃ
দৈনিক পূর্বাঞ্চলের সাবেক কালিয়া উপজেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ, এ, এম আওহাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৬ মে (মঙ্গলবার) সকালে কালিয়া পৌরসভার চানপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ.এ.এম আওহাদ দীর্ঘ কয়েক দশক সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা গেছে, আজ বাদ মাগরিব গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।