বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খাশিয়াল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তৌফিক এলাহী রুবেল

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে এখন উচ্চারিত হচ্ছে এক নাম— তৌফিক এলাহী রুবেল।
নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমান খাশিয়াল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তৌফিক এলাহী রুবেলকে ঘিরে ইউনিয়নজুড়ে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, তরুণদের কাছে জনপ্রিয়তা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এলাকার বিভিন্ন সূত্রে জানা যায়, ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণের কারণে তিনি ইউনিয়নের তরুণ ও ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি তৌফিক এলাহী রুবেল। সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। সময়ই সবকিছু বলে দেবে।”
তার এমন সংযত অবস্থানের মধ্যেও শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন চা-স্টল, সামাজিক আড্ডা ও রাজনৈতিক মহলে তাকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে খাশিয়াল ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তৌফিক এলাহী রুবেল ওই ইউনিয়নের টোনা গ্রামের মরহুম বাবুল মোল্যার ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin