বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ইচ্ছা পোষণ করেছেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক সোহেল রানা। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করে বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানারের মাধমে আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের পরিচিতি ও ছবি প্রকাশ করেছেন তিনি। সোহেল রানা নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরীয়া গ্রামের মোঃ অলিয়ার রহমানের ছেলে।

স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের শুভেচ্ছা ব্যানারের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় এমন ব্যানার ও ফেস্টুন চোখে পড়ছে। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও টানানো ব্যানারকে ঘিরে এলাকায় সাধারন ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
এ বিষয়ে মোঃ সোহেল রানার সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। সোহেল রানা যোগানিয়া-ডুমুরীয়া-নলামারা মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭ নং ডুমুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদালাপী, পরোপকারী এবং সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ অবদান থাকায় উপজেলাবাসীর সমর্থন তিনি পাবেন বলে আশাবাদ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin