
ডেস্ক নিউজঃ
:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাবেক সদস্য, খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস।
দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতায় ভূমিকা রাখায় তিনি এলাকায় একজন পরিচিত ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তাঁর এই মনোনয়নকে নড়াইলের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মনোনয়নের খবরে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় ক্রীড়ানুরাগীদের আশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।