
ডেস্ক নিউজঃ
পেশাগত দক্ষতা, সততা ও প্রশংসনীয় কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে নড়াইল জেলা পুলিশের দুই সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।
আইজি ব্যাজপ্রাপ্তরা হলেন— নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-আলম সিদ্দিকী এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নড়াইলের এসআই (নিরস্ত্র) রাজেশ কুমার দাশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ অর্জনে নড়াইল জেলা পুলিশে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইজি ব্যাজপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব সেবায় উৎসাহিত করবে।