বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩২৭ Time View

ডেস্ক নিউজঃ

আজ কবি, সাহিত্যিক ও সাংবাদিক মোঃ মামুন মোল্যা-এর ৩০তম জন্মদিন। ১৯৯৬ সালের ৮ মে নড়াইল জেলার তেলিডাঙ্গা গ্রাম-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোঃ ফুলমিয়া মোল্যা এবং মাতা মাজেদা বেগম।
শৈশব থেকেই সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগী মোঃ মামুন মোল্যা কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি হিসেবে ইতোমধ্যে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন তিনি।
তার সাহিত্যকর্মে ক্ষুধার্ত মানুষের জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধের ভয়াবহতা, পথশিশুর বেদনা এবং সামাজিক বৈষম্যের নানা চিত্র উঠে এসেছে। একই সঙ্গে প্রেম ও বিরহের আবেগঘন প্রকাশও স্থান পেয়েছে তার লেখায়।
তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে “মৃত্যুর কোলে বিজয়ের স্বাদ”, “ক্ষুধার্ত বাঙালি”, “কবি হতে আসিনি”, “রূপের রাজা সারা বাংলা”, “সীমাহীন প্রীতি” ও “ফাগুনের আগুনে”। এছাড়া ছড়ার মধ্যে “আষাঢ়” ও “ফুল পাখিদের বসন্তে” পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
গল্পে তিনি রচনা করেছেন “ইচপ্রিয়া”, “কখন উঠবে সূর্য” ও “লোকের কথায় জীবন ক্ষয়”। উপন্যাস “হারানো প্রেমের মিলন”, নাটক “কেন সংমিশ্রণ মাতৃভাষা” এবং প্রবন্ধ “মাদকের গ্যাঁড়াকলে সংসার জ্বলছে” বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি গান রচনাতেও তিনি সুনাম অর্জন করেছেন।
২০১৬ সালের ১৬ ডিসেম্বর জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকায় প্রকাশিত “বাংলা মায়ের স্বপ্নের জন্মভূমি” শীর্ষক কবিতার মাধ্যমে সংবাদপত্রে তার লেখালেখির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্র, সাহিত্য সাময়িকী ও অনলাইন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা।
জন্মদিন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও পাঠকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তারা কবি মোঃ মামুন মোল্যার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্যজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin