বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে খাটের নীচে মিলল ৩৮ কেজি গাঁজা! নারী কারবারী আটক, মামলা দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৯৩ Time View

ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম(৫৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারকে (৩৯) এর বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। ০৪ মে (সোমবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার আটককৃতসহ দু,জনকে আসামী করে নড়াগাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১
মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওই এলাকায় রুচিয়া বেগমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের শয়ন কক্ষ ২ কেজি ওজনের ১৮ টি প্যাকেট ও অপর একটি প্রলাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি সহ মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে রুচিয়া বেগমকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত ওই নারীরসহ আরো এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin