বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী লাকী ও আবু আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী লাকী মীর (৪৬) ও আবু তালুকদার (৩০) কে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ৩ এপ্রিল (রবিবার) দিনগত রাত ১:৩০ টার দিকে তাদের নিজ বাড়ী কলাবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। লাকি মীরের বিরুদ্ধে নড়াইল, নড়াগাতীসহ ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দন্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধসহ অন্যান্য ফৌজদারি অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং আবু তালুকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় রয়েছে ৩টি মামলা। যা পুলিশের একটি নথিতে (PCPR) প্রকাশিত হয়েছে। নথিতে প্রতিটি মামলার এজাহার নম্বর, দায়েরের তারিখ, সংষ্টিষ্ট থানার নাম এবং দন্ডবিধির ধারাসমূহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা তদন্তাধীন এবং কিছু মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। লাকী মীর ওই গ্রামের আশরাফ আলী মীরের ছেলে ও আবু তালুকদার একই গ্রামের টিপু তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী লাকি মীর ও আবু তালুকদার পলাতক থেকে চুরি ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দু,আসামীকে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহিম বলেন, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী লাকি মীর ও আবু তালুকদারকে তাদের নিজ বাড়ী থেকে ডাকাতি মামলায় আটক করে আদালতে পাঠনো হয়েছে। উক্ত আসামিদের যাবতীয় তথ্য প্রকাশের মাধ্যমে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin