বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ

নড়াইল প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০৪ Time View

নড়াইল প্রতিনিধি:

“প্রকৃতির তুলিতে আঁকা লাল ক্যানভাস—কৃষ্ণচূড়া”
নড়াইল জুড়ে এখন লাল আগুনের মতো ফুটে আছে কৃষ্ণচুড়া। গ্রীষ্মের তীব্র গরমেও প্রকৃতিতে এনে দিয়েছে এক অন্যরকম শীতলতা আর সৌন্দর্য। রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি গ্রামের পথেও চোখে পড়ছে এই দৃষ্টিনন্দন ফুল। নড়াইল শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এখন কৃষ্ণচুড়া ফুলের সমারোহ। গাছজুড়ে লাল ফুলের আগুনে রঙে রাঙিয়ে উঠেছে চারপাশ। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে গাছের ডালে ডালে। ফুলের এই আগুনঝরা সৌন্দর্য উপভোগ করতে আসা এক তরুনি জানান, আমদের বাড়ি পাশের ইউনিয়নে কিন্তু ছোট বেলা থেকেই প্রতি বছর আমরা এই কৃষ্ণচুড়া ফুল দেখতে আসি। এই সময়টাতে কৃষ্ণচুড়া যেন হয়ে ওঠে প্রকৃতির অলংকার। পথচারী থেকে শুরু করে শিক্ষার্থীরা—সবার মন কেড়ে নিচ্ছে এই ফুলের অপরূপ সৌন্দর্য। অনেকেই থেমে ছবি তুলছেন, কেউবা স্মৃতিতে ধরে রাখছেন এই দৃশ্য।
শুধু সৌন্দর্যই নয়, কৃষ্ণচুড়া গাছের ছায়াও দেয় স্বস্তি। ঝরে পড়া ফুলে লাল হয়ে থাকে পথঘাট, যা সৃষ্টি করে এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতির এই সৌন্দর্য সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। যাতে ভবিষ্যতেও এমন দৃশ্য উপভোগ করতে পারে সবাই।
নড়াইলের এই কৃষ্ণচুড়া শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, মানুষের মনে তৈরি করছে প্রশান্তি আর ভালো লাগা।প্রকৃতির এই রূপ ধরে রাখতে গাছ লাগানো ও সংরক্ষণে সবার সচেতন হওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin