বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪০৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় মাদক সেবনের দায়ে মোঃ এনায়েত শেখ (২৫) নামে নেশাগ্রস্ত এক ব্যক্তিকে ০৮ মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২০ এপ্রিল (সোমবার) দুপুর ১:৩০ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) শ্রাবনী বিশ্বাস এ জেল ও জরিমানা দেন। এনায়েত শেখ উপজেলার বেন্দারচর এলাকার মৃত আলী হাসান শেখের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্থ অবস্থায় জনগনের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এনায়েত শেখকে জেল ও জরিমানা প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জম উদ্ধার করা হয়। সমাজ থেকে মাদক নির্মুলে এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin