রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম

নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত

মোঃ রাশেল মোল্যা, নড়াইলঃ
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

মোঃ রাশেল মোল্যা, নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই আয়োজন হয়। ষাঁড়ের লড়াই দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। লোকে লোকারণ্য হয় পুরো রঘুনাথপুর ফুটবল মাঠ। স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা আরও জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin