
ডেস্ক নিউজঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই/জরুরী টিকাদান কর্মসূচি নির্দশনায় নড়াইলের কালিয়া পৌরসভায় রুবেলা হাম ক্যাম্পেইন ২০২৬ এর পৌরসভা পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত পৌরসভা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন, কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মস্ট্রং, শেখ মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওসি, শিক্ষক মোঃ মিল্টন শেখ, মোল্লা শাহ আলম মোঃ রোহাদ সরদার, নঈমুল ইসলাম নিপু, তন্দ্রা রানী মন্ডল , সহ কালিয়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এনজিও প্রতিনিধি সামাজিক সাংগঠনের প্রতিনিধি, মসজিদের ঈমাম, পূজা মন্ডপের পুরোহিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কালিয়া পৌর সভা সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি একটি প্রাণবন্ত কর্মশালা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত এই কর্মসূচি যাতে সঠিক ও সফলভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে সেই লক্ষ্যে সকল স্বেচ্ছাসেবক এবং ঈমাম গণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।