শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াগাতীতে ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ লা এপ্রিল (বুধবার) বাদ আসর নড়াগাতী ঐতিহাসিক কাচারী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান মেহমানের বক্তব্যে তিনি নড়াগাতী বাসীকে ভোট দিয়ে বিজয়ী করায় ধন্যবাদ জানিয়ে অর্পিত দায়িত্ব যাতে যথাযথ ভাবে পালন করতে পারেন তার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মুফতি আবদুর রকিব কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মজলিসে শুরার সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, প্রধান বক্তা ছিলেন মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা এবং বয়ান পেশ করেন, ঢাকার তালিমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিচার্জ সেন্টারের পরিচালক মুফতি লুৎফর রহমান ফরায়েজি, গওহর ডাঙ্গা মাদ্রাসার মোহতামিম মুফতি ওসামা আমিন, জামিয়াতুর রহমা, গাজীপুরের মুহতামিম হাফেজ মাওঃ গাজী আল মাহামুদ ও নড়াইল জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তালহা ইসলাম। এ ছাড়াও আমন্ত্রিত স্থানীয় অনেক ওলামায়ে কেরাম তাসরিফ আনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin