বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫১০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আওয়ামিলীগের দু’পের সংঘর্ষে গুলি বিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের নোয়াগ্রামে ভাঙ্গাড়ী গ্রুপ এবং আওয়ামী লীগ নেতা খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শটগানের গুলিতে অন্তত সাতজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-মাহাবুব মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা, রাজা মোল্যা, সুমন মোল্যাসহ অনেকে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) হাসানুল কবির জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin