ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আওয়ামিলীগের দু'পের সংঘর্ষে গুলি বিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের নোয়াগ্রামে ভাঙ্গাড়ী গ্রুপ এবং আওয়ামী লীগ নেতা খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শটগানের গুলিতে অন্তত সাতজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-মাহাবুব মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা, রাজা মোল্যা, সুমন মোল্যাসহ অনেকে।
এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) হাসানুল কবির জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।