বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সড়কে মাড়াই করা মৌসুমি ফসল যেন মরন ফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩০ Time View

ডেস্ক নিউজ

নড়াইলের কালিয়ায় আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক গুলোতে বিভিন্ন ধরনের মৌসুমি ফসল মাড়াই করায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিসম্পন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মহাসড়কগুলো অবৈধ উঠানে পরিণত হওয়ায় চাকা পিছলে মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারানোয় প্রায়শই ঘটছে প্রাণহানি ও পঙ্গুত্ব বরন কররছে অনেকে।মৌসুমি ফসল মাড়াইয়ে সড়কের একাংশ দখলে নেওয়ায় যানবাহনগুলো সরু পথে চলতে বাধ্য হয়, যা মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, গন্তব্যে পৌঁছতেও দেরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা।

কালিয়া-চাপাইল- বড়দিয়াসহ প্রত্যেকটি সড়কের ওপর বিভিন্ন মৌসুমী ফসল শুকানো এবং মাড়াই করা হচ্ছে। এসব সড়ক হয়ে উঠেছে উঠান। পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রায়শই সতর্কবার্তা দিলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা। নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে মৌসুমি ফসল শুকানোর বিষয়ে স্থানীয় প্রশাসনকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে বলে মনে করেন সচেতন মহল।

এ বিষয়ে গাড়ির চালক, যাত্রী ও পথচারীরা জানান, ‘সড়কে ফসল শুকানো এখন কালচার হয়ে দাড়িয়েছে। সড়কে ফসল শুকাতে নিষেধ করলে, কৃষকরা সড়ক থেকে ফসল তো অপসারণ করে না, উল্টো গালমন্দ করে। দূর্ভোগ মেনে নিয়ে সড়কে চলতে হচ্ছে। ফলে গাড়ির চাকা ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশে ফসল জড়িয়ে চলাচলে বাধাগ্রস্ত হয়, আবার যানবাহনেরও ক্ষতি হয়ে থাকে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলম বলেন, রাস্তার ওপর ফসল শুকানো ও মাড়াইয়ের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। এ জেলায় বিগত দিনে সড়কে ফসল শুকানোর কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরন করেছে শত শত মানুষ। সম্প্রতি কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে সড়কে ফসল শুকাতে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রলি চালকের নির্মম মৃত্যু হয়েছে। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন করে সড়কে ফসল মাড়াই বন্ধ করা প্রয়োজন বলে তিনি জানান।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুন ইসলাম বলেন, রাস্তায় যাতে কেউ কোনোপ্রকার ফসল শুকাতে না পারে, সেজন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করা হয়েছে এবং আইনশৃঙ্খলার সভায় বিষয়টি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin