রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৮২ Time View

ডেস্ক নিউজঃহ

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে সংখ্যালঘু ০৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষক আলী মোল্যা (৫০)কে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin