বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের বড়দিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আতাউর রহমান বাচ্চু

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের বড়দিয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলেন ৯৪ নড়াইল – ২ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু। ০২ মার্চ (সোমবার) বিকেলে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কোটাকোল ইউনিয়নের অবহেলিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন তিনি। এ সময় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে ফুল দিয়ে বরন করেন।

নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুফতি ফয়জুল্লাহ’র সঞ্চালনায় ও বড়দিয়া কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ড প্রতিনিধি হাফেজ আঃ আজিজ সরদার, খাশিয়াল ইউনিয়ন শাখার চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ ওলিউল্লাহ সরদার ও বড়দিয়া হাইস্কুলের সহঃ প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, কোটাকোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নাছরুল্লাহ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উপদেষ্টা মোঃ আবু তালেব মেল্যা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাও হাদিউজ্জামান, বড়দিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা অবহেলিত বড়দিয়া পারের তিনটি ওয়ার্ডের যোগাযোগ, শিক্ষা ও মাদক এর বিষয়ে নানা মুখী সমস্যা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু বলেন, দল মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা পেলে সকল সমস্যারই সমাধান হবে ইনশাল্লাহ।
সংবর্ধনা শেষে প্রধান অতিথি বড়দিয়া হাইস্কুলের শিক্ষক মিলনাতনে গিয়ে স্কুলের উন্নয়নে কথা বলেন এবং কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এলাকার খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin