বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পূর্বশত্রুতার জেরে চারজনকে কুপিয়ে হত্যা, আহত ৫

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে পূর্বশত্রুতার জেরে চার ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন-বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৮), তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪০), একই পক্ষের ফেরদাউস হোসেন (৪২) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্যার অনুসারী ওসিকুর ফকিরের লোকজনের সঙ্গে খলিল শেখের পক্ষের বিরোধের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম জানান, ভোররাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্যার ৫০-৫৫ জন সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে। ‘কথা আছে’ বলে ঘর থেকে তাঁর স্বামী ও ছেলেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়। একইভাবে তাঁদের পক্ষের ফেরদাউস হোসেনকেও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আহত অবস্থায় প্রতিপক্ষের ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মোঃ জিহাদুল ইসলাম
নড়াইল- ২৩/০২/২৬
মেবাঃ ০১৮৬৫৫৫৬২৬৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin