বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মডেল কালিয়া গড়তে ধানের শীষকে বিজয়ী করুন- পাইলট স্কুল মাঠের জনসভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ Time View

ডেস্ক নিউজঃ

” উন্নয়নের স্বার্থে ও মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের ফ্রি করে দিয়েছিল। ২০০৬ সালে কৃষকদের ডিজেল ও সারে ভর্তুকি চালু করেছিলেন। কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও হবে, বিএনপি জনগণের দল সাধারণ মানুষের দল। বহু দলীয় গণতন্ত্রের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামগ্রিক উন্নয়নে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধর্মের নামে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছেন, তাদের বয়কট করুন।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামানের সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কালিয়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রববানী, জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও দি পাটনা একাডেমির সহকারী প্রধান শিক্ষক বুলবুল কবির, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin