বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাইয়ের হাতে ইউসুফ মোল্যা (৩৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ০২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মোল্যা ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার সাথে তার ভাই বালাউদ্দিন মোল্যার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে বহুবার শালিস হলেও কোন সুরাহা হয়নি। ঘটনার দিন ওই জমি নিয়ে ইউসুফ ও তার চাচাত ভাই বালাউদ্দিনের ছেলে আতাউরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ইউসুফ মোল্যাসহ পার্শ্ববর্তী খামার পারোখালী গ্রামের মোঃ ইসরাইল মুন্সির ছেলে ফিরোজ ও আশরাফুল গুরুতর আহত হয়। আহতদের নিকটবর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, ঘটনা শোনা মাত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিজেই ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ছাড়া সেনাবাহিনী ও ডিবি পুলিশের নজরদারী অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin