
ডেস্ক নিউজঃ
নড়াইল ১ এর ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী জনসংযোগ করছেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল ও সদস্য সচিব খান সোহেল রানা। ৩১ জানুয়ারী (শনিবার ) বওকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারে এ গনসংযোগ করেন তারা। এ সময় তারা বড়দিয়া বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরন করে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসংযোগ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা থেকে আগত টোনা গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মানিককে মহাজন ও বড়দিয়া ফেরীঘাট থেকে বরন করে নেন নেতাকর্মীরা। পরে মহাজন ও বড়দিয়া বাজারে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।

আমিনুল ইসলাম মানিক বলেন, দীর্ঘ ১৭ তিনি দেশের বাহিরে থেকে দেশের ও দলের প্রয়োজনে নিবিড়ভাবে কাজ করে গেছেন। নড়াইল-১ এর আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে জনসংযোগ করতে এলাকায় এসেছেন। নড়াগাতীর উন্নয়নে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।