বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলের ফসলি জমি অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও প্রান্তিক কৃষকদের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা মান্নান মোল্যা, মঈনউল হাসান রাজু, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সী, আয়ুব মোল্যা, মনিরুজ্জামান, টিপু ফকির, ইউনুচ শেখসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের মোচড়া গ্রামের রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের তিন ফসলি জমি অবৈধ ভাবে দখল করে কোনো জমি খনন করেছেন। কোনো জমি ভরাট করেছেন। আবার বাঁধ নির্মাণ করে বিলের স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে মোচড়া, গন্ধবাড়িয়াসহ আশোপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট, রবিশষ্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। যা প্রচলিত ভূমি আইন, কৃষি জমি সুরক্ষা আইনসহ সরকারি নীতিমালার পরিপন্থী।

এছাড়া রফিক শেখ অনেকের বাড়ির জমি জোর করে দখল করেছেন। যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। আমরা অতিদ্রুত প্রশাসনের কাছে এসব ফসলি জমি রক্ষার আবেদন জানাচ্ছি।

অভিযুক্ত রফিক শেখ দাবি করে বলেন, আমি জমি কিনে এবং লিজ নিয়ে মাছের ঘের করেছি। জোর করে কোনো জমি দখল করিনি। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin