
ডেস্ক নিউজঃ
নড়াইল ১ এর ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী জনসংযোগ করছেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল ও সদস্য সচিব খান সোহেল রানা।

২৭ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চান্দের বাজারে এ গনসংযোগ করেন তারা। এ সময় চান্দেরচর বাজারে জনতার ঢল নামে। অতঃপর বিভিন্ন দোকানে লিফলেট বিতরন করে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল ওই গ্রামে তাঁর একাধিক নিকট আত্মীয়দের সাথে মতবিনিময় করেন এবং নড়াগাতী থানা এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার দাবি জানান।