
ডেস্ক নিউজঃ
এটা কোন সাংস্কৃতিক মঞ্চ উৎসব নয়, এটা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিনোদনের চিত্র।
নার্সদের নিয়ে টিকটকে ব্যাস্তসময় পর করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের বড় বাবু ওরফে প্রধান সহকারী। নার্সদের রুমেই অফিস চলাকালীন ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে এ গানের আসর বসান তিনি। পাশের কেবিনে কয়েকজন মুমূর্ষ রুগী থসকলেও থামাতে পারেনি থাকে। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পরে প্রথমত তিনি হাসপাতালে কর্মরত নন বলে জানালেও পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, উনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী বা বড় বাবু গনেশ মজুমদার।
অফিস টাইমে এ টিকটকে নিজেরা বিনোদিত হলেও প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তারা এ ধরণের কার্যকলাপ রোধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা শাহীদ আলী বলেন, হাসপাতাল বিনোদনের জায়গা নয়। এখানে প্রতিনিয়ত নানা ধরনের রুগী ভর্তি থাকে। রুগীদের সেবা না দিয়ে এ ধরনের বিনোদন দৃষ্টি কটু তথা হাসপাতালের পরিবেশ ও ভাবমূর্তি বিনষ্টের শামীল।

এ বিষয়ে বড় বাবু গনেশ চন্দ্র মজুমদারেরসঙ্গে কথা হলে প্রথমত স্বীকার না গেলেও পরবর্তীতে নিজের ভুল স্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোয়াইবুর রহমান বলেন, প্রধান সহকারী নিজের ভুল স্বীকার করেছেন। এটা অপরাধের শামিল। এ বিষয়ে তাকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে।