বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রীর রূহের মাগফিরাত কামনায় লোহাগড়ায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ( চাপুলিয়া ও টোনারচর) বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে ও কোটাকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল সরদার এবং সুমন মোল্যার সৌজন্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ লা জানুয়ারী বিকেল ৫ টায় চাপুলিয়া বাবুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নান্নু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা বিএনপি সদস্য মোল্যা সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, লোহাগড়া

থানা যুবদলের সদস্য জাহিদুর রহমান কেসমত ও বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন।
বক্তারা ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং তাঁর আপোষহীন নেতৃত্বের বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান।
দোয়া মাহফিলে তৃনমূলের নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ শামীম মুন্সী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin