রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ভোগান্তিতে ৫ টি পরিবার- কালিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম মধ্যপাড়ায় রফিকুল মন্ডলের বিরুদ্ধে প্রতিবেশী মানিক শিকদারের গৃহে প্রবেশের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বেড়া দিয়ে এ রাস্তা বন্ধ করে দেয় তারা। এ ঘটনা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে সমাধান করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী মানিক শিকদার জানান, প্রায় ৩৫ বছর পূর্বে হিন্দুদের কাছ থেকে জমি কিনে বসতি স্থাপন করেছেন তিনি। অতঃপর ২০১৮ সালে দিলিপ ঘোষের কাছ আরো ১৯ শতক জমি কিনেন এবং দিলিপের চাচাত ভাই শিশির ঘোষের নিকট থেকে রফিকুল মোন্ডল ২৮ শতক জমি কিনে বসতি গড়েন। কিন্তু ওই মালিকদের ২ শতক জমি উভয়ের চলাচলের রাস্তা হিসাবে অবিক্রিত থেকে যায়। দুই পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল মোন্ডল বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। এতে আমরাসহ কয়েকটি পরিবার বাড়ী থেকে বের হতে পারছি না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল মোন্ডলের বাড়ীতে গেলে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী লিমা বেগম ও ছেলে সুমন মোন্ডল বলেন, তারা ৩০ শতক জমি কিনেছেন। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ দিকে প্রতিবেশী মানিক শিকদারের কাছে থাকা প্রিন্ট পর্চায় দেখা যায় রফিকুল ২৮ শতক জমি কিনেছেন। অথচ অবিক্রিত দুই শতকে কেন বেড়া দিছেন? এ বিষয়ে তারা প্রতিবেশীদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে করেছেন বলে জানান।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা এনায়েত মোল্যা ও ইউপি সদস্য ইয়ার আলী মোল্যার সাথে কথা হলে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী মানিক শিকদার আমাদের জানিয়েছেন। শিঘ্রই বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin