বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

কৃপা বিশ্বাস, নড়াইল
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৬ Time View

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মাহফুজুর রহমানের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে এলাকার প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রয়োজন। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান মোল্যা, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার বিশ্বাস, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin