বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হাদী হত্যার প্রতিবাদে কালিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৭ Time View

ডেস্ক নিউজঃ

কালিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বাদ আসর কালিয়া বাসস্ট্যান্ডে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহমান, কলাবাড়ীয়া ইউনিয়নের সভাপতি মুফতি খালিদ, মাউলি ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা বাহালুল হোসাইন, কলাবাড়ীয়া ইউনিয়নের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি আনিস নূর নড়াগাতী থানা যুব মজলিসের সভাপতি মুফতি রেজাউল করিম সুলতানি সহ-সভাপতি মাওলানা মিনহাজুল ইসলাম আনাস প্রমুখ।

এ সময় বক্তারা ওসমান হাদী হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি হাদীর স্বপ্ন ইনসাপের রাষ্ট্র বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষেঃ হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে কালিয়া শহরে বিভিন্ন সড়কে জনসংযোগ করেন নড়াইল ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin