বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪ টায় ১০নং কোটাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বড়দিয়া হাইস্কুল মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত মোল্যার পরিচালনায়, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদের সঞ্চলনায় ও কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা জিকরুল আলমের সভাপতিত্বে-

অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক মোঃ সুলতানুজ্জামান সেলিম, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, লেহাগড়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক) প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, বড়দিয় মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, নির্বাচনে ভোট বৃদ্ধির কৌশল নির্ধারণে দিঘলিয়া ও কোটাকোল ইউনিয়নের টিম প্রধান মোঃ হেমায়েত হোসেন, ওই টিমের সদস্য বাবুল আহমেদ বাবু, আকিদুল ইসলাম ও নিয়ামত মোল্যাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়নসহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বেকার সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। তাই অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃনমুলের নেতাকর্মীদেরকে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি দেশ গঠনে তারেক জিয়ার ৩১ দফার বিষয়টি সাধারণ ভোটারদের অবগত করানোর পরামর্শ দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin