শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা ও চট্টগ্রামে মনোনীত প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

ডেস্ক নিউজঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা । ১৫ ডিসেম্বর বিকেলে বড়দিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় প্রশাসনের কাছে বিচার চেয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
কোটাকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল সরদারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, কোটাকোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্যা, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যাসহ তৃনমূলের নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে মিছিলকারীরা বড়দিয়া হাইস্কুল মাঠে কোটাকোল ইউনিয়ন বিএনপি আয়োজিত নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামের নির্বাচন প্রস্তুতি সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin