বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় সুধীজন ও দপ্তরের কর্মরতদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও জিন্নাতুল ইসলাম

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় সর্বস্তরের সুধীজন ও দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের বক্তব্যে উপজেলার সার্বিক জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেণ এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপ-সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,উপজেলার বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা তারিকুল ইসলাম, বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো উজ্জল শেখ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মো: ফশিয়ার রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin