
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ নং ওয়ার্ড বিএনপির অফিসসহ পার্শ্ববর্তী বিএনপি কর্মীর দোকান ও ভাংচুর করা হয়।
এ সময় অফিসে থাকা বিএনপির কর্মী কামরুল শেখ আহত হয়। তিনি বলেন, থানা আওয়ামী লীগের সদস্য খাইরুল মোল্যার নেতৃত্বে ৩০-৩৫ জন লোক অতর্কিতভাবে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর করে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমানসহ নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এর ছবি দেয়াল থেকে ফেলে পদদলীত করে এবং পরবর্তীতে অফিস চালু করলে আগুন জালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা এ ন্যাক্কারজনক হামলার বিচার চেয়েছেন।
অভিযুক্ত খাইরুল মোল্যা সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন, ধারনা করা হচ্ছে এটা কোন রাজনৈতিক ঘটনা নয়। এ ছাড়া এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।