বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫০৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ভ্যানচালক হান্নান খান (৬০) নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। হান্নানের পায়ে ও মাথায় কোপানোর চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের বুড়িখালি গ্রামে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূঁইয়া আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin