বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪২৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতি খানম ওই গ্রামের সুমন শেখের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী সুমন শেখ ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, জান্নাতি গ্রামে শশুর বাড়িতে সুমনের পরিবারের সাথে থাকতেন। গত বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান জান্নাতি। পরে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে এসময় তার সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙেন। এরপর ঘরের ভেতরে প্রবেশ করলে আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কি কারণে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin