বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক সেবন ও বিক্রেতা দলের এক সক্রিয় সদস্য আটক

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫৭ Time View

ডেস্ক নিউজ

নড়াইলের কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মোঃ ইউসুফ শেখ (৪৫) নামে এক মাদক সেবন ও বিক্রেতা দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ২৩ নভেম্বর উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে
মাদক ও সেবনের বিভিন্ন প্রকার সামগ্রী উদ্ধার করা হয়। আটক মোঃ ইউসুফ শেখ ওই এলাকার মোঃ টুলু শেখের ছেলে।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত মোতাবেক তাৎক্ষনিকভাবে কালিয়া আর্মি ক্যাম্প হতে একটি টহলদল উক্ত এলাকায় গমন করে এবং পুলিশ সহ যৌথ অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ শেখকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জানা যায় যে, সে মাদক সেবন এবং বিক্রয় দলের একজন নিয়মিত সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ২৭ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি ধারালো কোচ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। পরবর্তীতে মালামাল সহ অপরাধীকে কালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin