বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে- নড়াগাতীর জনসভায় সেলিমা রহমান

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৪৮ Time View

ডেস্ক নিউজঃ

ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এলাকা ও দেশের উন্নয়ন হবে। বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, পারিবারিক ভাতা, বড়দিয়ায় ব্রীজসহ নড়াগাতীকে উপজেলা করা হবে। ১৭ নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় নড়াগাতী কাচারী মাঠে মহিলা দল আয়োজিত বিশাল জনসমুদ্রে এ কথা বলেন অনুষ্ঠানের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান।

নারী ও শিশু অধিকার ফোরামের ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম ও নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মানছুরা আলম ও থানা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরাসহ নড়াগাতী থানার হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থক।
অতিথিরা বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দেন এবং এর সম্মান রক্ষার আহ্বান জানান।

নিপুণ রায় চৌধুরী মহিলাদের জন্য বিএনপির অবদান উল্লেখ করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, “ধানের শীষ যার হাতে আমরা সবাই তাঁর সাথে”। কিন্তু একটি ধর্মভিত্তিক দল নারীদের শিকলবন্দী করতে চায়। তাই আগামী নির্বাচনে ব্যক্তি চিনে ভোট না দিলে আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। অতঃপর সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, একটি দল তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড এবং চাদা নিয়ে ভোট না দিলে নাফারমান হয়ে যাবে এই ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন এবং এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, একটি দল ৫০ টাকায় বেহেশতের টিকিট বিক্রি করছে। এ সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে দুরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বিগত সরকার এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। রাস্তাঘাটের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। বিএনপি ক্ষমতায় এলে এবং এমপি নির্বাচিত হলে বড়দিয়া ও নড়াগাতীর ব্যপক উন্নয়নের পাশাপাশি বড়দিয়া ব্রীজ ও নড়াগাতী থানাকে উপজেলা করার ঘোষণা দেন।

অতঃপর বিকেলে অতিথিরা কালিয়ার জনসভায় একই বক্তব্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin