রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়া স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খাঁ শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। মাসুদ শুক্তগ্রামের সবর শেখের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin