রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

দুর্নীতির বরপুুত্র কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডার মিনহাজুল, গড়েছেন কোটি টাকার সম্পত্তি!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৬৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডার মিনহাজুলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। ১৬ গ্রেডের চাকরি করে কয়েক বছরের ব্যবধানে বনে গিয়েছেন কোটি টাকার সম্পত্তি মালিক। ষ্টোর কিপারের দায়িত্বে থাকাকালীন নড়াইল শহরের পুরাতন পাসপোর্ট অফিসের পাশে কোটি টাকার সম্পত্তি ৫ শতাংশ জমি কিনেছেন নিজের ও শাশুড়ীর নামে এবং চারতলা ভবনের কাজ রয়েছে চলামন। ওই দায়িত্বে থাকাকালীন সরকারি অর্থ আত্মসাৎ, হাসপাতাল ভবনের লোহার পাইপ, বিদ্যুতের খুঁটি, জি আই পাইপ, মোটর পাম্প, ফ্যান সহ অন্যান্য আসবাবপত্র ও সরকারি ঔষধ বিক্রি করে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি কোয়ার্টারে থাকলেও প্রভাব খাঁটিয়ে পরিশোধ করেননা ধার্য্যকৃত ভাড়া ও বিদ্যুৎ বিল। সরেজমিনে অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।

আরো জানা যায়, সরকারি চাকরি থাকা সত্ত্বেও পরিচিত ভাইয়ের লাইসেন্স ব্যবহার করে নিজেই হাসপাতালের রোগীদের জন্য ডায়েট, ধোলাই কাজ এমনকি স্টেশনারি ঠিকাদারীর কাজও বাগিয়ে নিয়েছেন তিনি। সরকারি হাসপাতালের আউটসোর্সিং কাজের ঠিকাদার ও টাউন মেডিক্যাল সার্ভিসের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান তার বিয়াই হওয়ার সুবাদে জনবল নিয়োগের কাজটি বাগিয়ে নিয়ে প্রতিটি কর্মচারীর কাছ থেকে ২ লক্ষ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন মিনহাজুল। এ ঘটনায় কয়েক মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কালিয়ার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতিবাজ কম্পাউন্ডার মিনহাজুলে শাস্ত দাবি করা হয়।

এ বিষয়ে কম্পাউন্ডার মিনহাজুল ইসলাম এর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে, নড়াইল শহরে জায়গা ও বাড়ির বিষয়ে তিনি সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও সরকারি অর্থ আত্মসাৎ, বিদ্যুতের খুঁটি, মোটর সহ অন্যান্য পণ্য বিক্রির বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin