বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৯০ Time View

ডেস্ক নিউজঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানকে মারধর করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন। জুলাইযোদ্ধাদের অভিযোগ, সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ইউপি চেয়ারম্যান। শনিবার অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় নড়াইল জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।

আলোচনা সভার একপর্যায়ে এসএম সাইফুজ্জামান সভায় উপস্থিত থাকায় এবং এনসিপির জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির কারণে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন জুলাইযোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে তেড়ে যান। একপর্যায়ে সাইফুজ্জামানকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বিক্ষুদ্ধরা তাকে পুলিশে সোপর্দ করার দাবি জানান।

জুলাইযোদ্ধা সদরের পলইডাঙ্গার শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে আ’লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে।

এ ব্যাপারে সাইফুজ্জামান বলেন, আমি পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমাকে ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয়েছে।

এ ব্যাপারে এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম বলেন, আজকের (গতকাল) এ অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিলাম না। যে কারণে, আমি অনুষ্ঠানে উপস্থিত হয়নি। জেলা প্রধান সমন্বয়কারী এম শাব্বির আহমেদ বলেন, আলোচনা সভায় অনাকাঙ্খিত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুন এম শাব্বির আহমেদকে প্রধান সমন্বয়কারী ও শরিফুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin