বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মোবাইল কেনাবেচা নিয়ে বর্বর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০০০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় মোবাইল কেনাবেচার বিতর্কে মাসুদ শেখ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের রাতে হামলার শিকার মাসুদ শেখ খুলনা মেডিকেলে ভর্তি হয়। নিহত মাসুদ শেখ লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের মৃত সবোর শেখের ছেলে ও বাবরা- হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি ওই ইউনিয়নের শুক্তগ্রাম এলাকায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে শুক্তগ্রামে হা-ডু-ডু খেলার মাঠে মোবাইল কেনাবেচা নিয়ে নিজেদের মধ্যে তর্কবিতর্ক হয়। ওই সময় স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীগে অনুমান রাত ৯ টার দিকে শুক্তগ্রাম বাজার থেকে বাড়ী ফেরার পথে তারা মাসুদ শেখকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin