বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নদীর ভাঙ্গন রোধ ও মদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৫৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া চিত্রা নদীর ভাঙ্গন থেকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সালামিয়া ইমামিয়া দাখিল মাদ্রাসা রক্ষার জন্য মানববন্ধন করেছে মাদ্রাসা সংশ্লিষ্টরা ও এলাকাবাসী। ২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় মদ্রাসা সংলগ্ন নদী পাড়ে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মুহাঃ বদরুজ্জামান, সহ সুপার মাওঃ আব্দুর রশীদ, গনিত শিক্ষক কমল কুমার সরকার, মাদ্রাসার সদস্য রবিউল ইসলাম, শিক্ষার্থী সোহেলী ইসলাম মিম্মা, প্রাক্তন ছাত্র ও অভিভাবক সালাউদ্দিন ফকির প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৪ সালে চিত্রা নদীর পাড়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০ জন শিক্ষক কর্মচারী ও ৩৩২ জন শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে। পাসের হার বরাবরই সন্তোষজনক।

কিন্তু চিত্রা নদীর ভাঙ্গনে মাদ্রাসাটি আজ হুমকির মুখে। সম্প্রতি মাদ্রাসার উত্তর পাশের ভবনটি ঘেষে নদী আলে আসায় ফাটল ধরেছে। ওই মাদ্রাসার সভাপতি ও স্থানীয়দের প্রচেষ্টায় সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসার আওতায় সুদৃশ্য দ্বিতল ভতনের একটি মসজিদ রয়েছ। সরকারিভাবে দ্রুত ব্যবস্থা না নিলে দীনি শিক্ষার এ প্রতিষ্ঠানিট অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জেলা এক্সএন অভিজিৎ কুমার সাহা বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মাদ্রাসা কর্তৃপক্ষও আমাদের জানায়নি। তবে দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin