রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৪৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কৃষি প্রনোদনার অংশ হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন হয়েছে।১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মাদ আরিফুর রহমান।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে রবি মৌসুমে সবজির উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য জমিতে আগাম শীতকালীন শাক-সবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় বসতবাড়িতে শব্জি চাষের জন্য ২২০ টি পরিবার ৭ প্রকারের ৯ প্যাকেট বীজ এবং মাঠে যারা চাষাবাদ করেন এমন ৪০০ জন চাষীকে শব্জিবীজের পাশাপাশি ২০ কেজি সারসহ মোট ৬২০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে শব্জিবীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা তুষার কান্তি সরকার, কৃষি সম্প্রসারন অফিসার সুমন সরকার, উপজেলা প্রানীসম্পদ অফিসারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin