বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় খুনের মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ Time View

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় খুনের মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ৫ অক্টোবর (রবিবার) বিকেলে বাবরা-হাচলা ইউনিয়নের দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। জনশ্রুতি আছে কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক আওয়ামিলীগ নেতা পিকুল শেখ অবৈধ টাকার বিনিময়ে বাবরা-হাচলা ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন। সে ওই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সোহরাব শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, পিকুল শেখের বিরুদ্ধে কাঞ্চনপুর গ্রামের রফিকুল হত্যা মামলা, মারামারি, বাড়িঘর পোড়ানো সহ পাঁচটি মামলা চলমান।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, এই পিকুল শেখ একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি অফিস ভাঙচুরের নেতৃত্বে ছিল এই পিকুল শেখ। এছাড়া ব্রিজ নির্মানের রড চুরি, মানুষের বাড়িঘর লুটপাট, মাদক ব্যাবসা, মাইকিং কটে ক্ষেতের ফসল জোর করে কেটে নেওয়াসহ নানা অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ বৃত্তের মালিক বনে গিয়ে অবৈধ টাকার বিনিময়ে বাবরা-হাচলা ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন এই পিকুল শেখ। এদের কারণে বিএনপির সুনাম ক।ক্ষুন্ন হচ্ছে বলে জানান। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশে কালিয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই ইউনিয়নের দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে কালিয়া থানার হাজতে রাখা হয়। সোমবার বিকালে বিজ্ঞ আদালতে উঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin