বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৪৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ আগষ্ট ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে শাস্তির দাবিতে ইউএনও কালিয়া বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে এর আগেও ওই চেয়ারম্যান চাল চুরির অপবাদে জেল খেটেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যা ইউনিয়ন পরিষদে কোন মাসিক মিটিং করেন না। সদস্যদের স্বাক্ষর জাল করে ইউপি সচিব মোঃ ইব্রাহিম হুসাইন এর সহযোগিতায় রেজুলেশন খাতায় বিভিন্ন প্রকল্পের নামের তালিকা করে উপজেলায় জমা দেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির নামের তালিকা নিজের ইচ্ছামত করেন এবং উপজেলা মাসিক মিটিংয়ে ও তিনি হাজির হন না। চেয়ারম্যান এর স্বেচ্ছাচারিতায় ও ইউপি সচিব এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন সহ বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, কাবিখা, টি, আর প্রকল্পের কাজ না করে মনগড়া প্রকল্প বাস্তবায়ন কমিটি করে রেজুলেশনে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যাকে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গতবছরের আগষ্ট থেকে ১২ টি মিটিংয়ের মাত্র ০১ টি মিটিংয়ে তিনি হাজির হয়েছেন। এতে ওই ইউনিয়নের উন্নয়ন মুলক কাজ ব্যহত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin