বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করেছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫,রাত ১২টা ১ মিনিট নিউইয়র্কের জ‍্যকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্ট এ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯তম জন্মদিন ।এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা ডপ্রেদিপ রজ্ঞন কর ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী”র পরিচালনায় অনুষ্ঠিত জন্ম শতবার্ষিকী পালিত হয় প্রথমবারের মত কোন কেক কাটা হয়নি ।এখানে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পশ্চিম শাখা যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃরবি আলম,সাধারণ সম্পাদক শফিকুল আলম বরকত,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন মাসুদ ।বক্তার‍্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,সিনিয়র সহসভাপতি টি.মোল্লা,মোহাম্মদ আলী বাবুল,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,সাংগঠনিক পলাশ নন্দী,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাহিন শাহ প্রমুখ ।বক্তব্য শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ-সভাপতি টি মোল্লা ।জন্মদিনের আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ১৫ই আগষ্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিস্ঠুর হত্যাকান্ড,২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলা,সকল স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে নিহত,শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক নারী,শিশু-কিশোরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin